ইরানে হামলা চালাতে চাপে বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: জর্ডান-সিরিয়া সীমান্তে ইরানপন্থি ইরাকি গোষ্ঠীর হামলায় তিন
মার্কিন সেনা নিহতের পর ইরানের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ বা দেশটিতে হামলার
জন্য রাজনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর। এত দিন
পর্যন্ত তিনি এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত ছিলেন। তার আশঙ্কা ছিল, এমন
পদক্ষেপে বৃহত্তর যুদ্ধের সূত্রপাত হতে পারে। সোমবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ বার্তা
সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual1 Ad Code

বিশেষজ্ঞরা বলছেন, এই হামলার প্রতিশোধ নিতে বাইডেনের হাতে অনেকগুলো বিকল্প
রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ইরানের বাইরে ইরানি সেনাদের অবস্থানে হামলা থেকে
শুরু করে ইরানের অভ্যন্তরে হামলা। অথবা আরও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে
হামলায় জড়িত ইরানপন্থি গোষ্ঠীটির ওপর সুনির্দিষ্ট হামলা।

Manual1 Ad Code

অক্টোবরে গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ইরাক, সিরিয়া, জর্ডান ও
ইয়েমেনের উপকূলে ইরানপন্থি গোষ্ঠীগুলোর দেড় শতাধিক হামলার শিকার হয়েছে
মার্কিন সেনারা।

কিন্তু রবিবার জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে টাওয়ার ২২ নামে
একটি প্রত্যন্ত ফাঁড়িতে হামলাটির আগ পর্যন্ত কোনও মার্কিন সেনা নিহত হননি বা
এত সংখ্যায় আহত হননি। এই হামলার পর বাইডেনের সামনে পাল্টা পদক্ষেপ নেওয়ার
সুযোগ তৈরি হয়েছে। তেহরানের সঙ্গে সরাসরি যুদ্ধে না জড়িয়েও ইরানপন্থি
গোষ্ঠীগুলোকে শায়েস্তা করার সুযোগও পাচ্ছেন তিনি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code