ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সিরিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র আঘাত করার আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি সিরিয়ার সেনাদের।

Manual2 Ad Code

ওমান উপসাগরে ইসরায়েলি জাহাজে রহস্যময় বিস্ফোরণের কয়েক দিনের মাথায় এই হামলা চালানো হলো।

Manual7 Ad Code

রবিবার সন্ধ্যায় অধিকৃত গোলান মালভূমি থেকে দামেস্ক লক্ষ্য করে ইসরায়েল একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে দাবি সিরিয়ার সরকারি মিডিয়ার।

সংবাদ সংস্থা সানা জানায়, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি থেকে দামেস্কে নির্দিষ্ট লক্ষ্যে ক্ষেপণাস্ত্র ছোড়ে। সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পেরেছে। কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।

২০১১ সালের গৃহযুদ্ধের পর থেকে সিরিয়ায় ইরানপন্থী ও হিজবুল্লাহদের লক্ষ্য করে একাধিক আক্রমণ করেছে ইসরায়েল। কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রও সিরিয়া-ইরাক সীমান্তে ইরানপন্থী মিলিশিয়ার ওপর আক্রমণ চালিয়েছিল।

যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কের দক্ষিণে ক্ষেপণাস্ত্র হানা চালানো হয়। এখানেই ইরানের রেভল্যুশনারি গার্ড ও হিজবুল্লাহদের ঘাঁটি।

Manual4 Ad Code

ইসরায়েলের সামরিক মুখপাত্র এ নিয়ে কোনো কথা বলতে চাননি। তবে সরকারি সংস্থা কান জানায়, সেখানকার সেনা কর্মকর্তারা রবিবার সন্ধ্যায় আলোচনায় বসেছিলেন। তারা ওমান উপসাগরে ইসরায়েলের একটি জাহাজে ইরানের আক্রমণ নিয়ে আলোচনা করেন।

Manual7 Ad Code

দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান, তাদের পণ্য জাহাজে ইরানই আক্রমণ চালিয়েছিল বলে তার বিশ্বাস।

ইসরায়েলের দাবি, ইরানের বাহিনীর সিরিয়ায় থাকার কোনো অধিকার নেই। ইরান যাতে সেখানে কোনো প্রভাব বিস্তার করতে না পারে, এ জন্য তারা সক্রিয়। পশ্চিমা গোয়েন্দা সূত্রের মতে, ইরানের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাচ্ছে ইসরায়েল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code