করোনার টিকা নিয়েছেন ৩২ লাখেরও বেশি মানুষ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে শুরু হয় করোনার টিকাদান কর্মসূচি। এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৩২ লাখ ২৬ হাজার ৮২৫ জন মানুষ। তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৭৫৪ জনের।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

পার্শ্বপ্রতিক্রিয়া বলতে স্বাস্থ্য অধিদফতর সামান্য জ্বর, গা ব্যথা, গলা ব্যথা, দুর্বলতা, টিকা দেওয়ার স্থান ফুলে যাওয়া বা লাল হওয়াকে বুঝিয়েছে।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

সোমবার ( ১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মোট টিকা নেওয়া ৩২ লাখ ২৬ হাজার ৮২৫ জনের মধ্যে পুরুষ ২০ লাখ ৮১ হাজার ৮১৬ জন আর নারী ১১ লাখ ৪৫ হাজার ৯ জন।

 

গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ টিকাদান কর্মসূচি শুক্রবার এবং জাতীয়ভাবে ঘোষিত ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিচালিত হচ্ছে।

 

আজ টিকা নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৩০০ জন। তাদের মধ্যে পুরুষ ৬৯ হাজার ৬৩৫ জন আর নারী ৪৬ হাজার ৬৬৫ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code