বাংলাদেশি ছাড়া কেউ ঢুকলে বিদায় : পররাষ্ট্রমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন দেখে ভারত থেকে ফড়িয়া ধরে বাংলাদেশে লোক আসছে’ মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘দেশের সীমান্ত দিয়ে বাংলাদেশি ছাড়া অন্য কেউ ঢুকলে তাদের বিদায় করে দেয়া হবে।’

Manual3 Ad Code

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।

Manual4 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ভারতকে বলেছি, আমাদের কোনো অবৈধ লোক তোমাদের দেশে থাকলে স্ট্যান্ডার্ড প্রসিডিউরের (যথার্থ প্রক্রিয়ায়) মাধ্যমে তাদের ফেরত পাঠাও।’

এনআরসি প্রকাশের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের নাগরিকপঞ্জি নিয়ে আমরা উদ্বিগ্ন নই। তারা আমাদের আশ্বস্ত করেছে। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তাছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে দেশটির কোনো কোনো নেতা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। আমরা সেসব বক্তব্য আমলে নিচ্ছি না। কারণ, সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।’

Manual3 Ad Code

ভারত সফর বাতিলের বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু সরকারের একটি অলিখিত নিয়ম আছে মন্ত্রী-সচিব একই সময়ে বিদেশে যাওয়া যায় না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আমার ভারত সফরে যাওয়ার সময় প্রতিমন্ত্রী-সচিব বিদেশে অবস্থান করছেন। সে কারণে সফর বাতিল করা হয়েছে।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code