করোনার করণীয় নির্ধারণে বৈঠকে বসছে বাইডেন ও মার্কিন ভ্যাকসিন টিম

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: করোনার করণীয় নির্ধারণে বৈঠকে বসছে বাইডেন ও মার্কিন ভ্যাকসিন টিম। যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস ভ্যাকসিন উদ্ভাবন উদ্যোগের প্রধান উপদেষ্টা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ট্রানজিশন টিমের সঙ্গে তিনি বৈঠকের পরিকল্পনা করছেন। এই সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এতে চলতি মাসে প্রথম পর্বের ভ্যাকসিন প্রদান কর্মসূচি নিয়ে আলোচনা হবে।
নতুন করে ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তা নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। গত কয়েক দিন ধরে গড়ে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ৮১ হাজার মানুষের। মার্কিন সরকারের অপারেশ ওয়ার্প স্পিড উদ্যোগের প্রধান উপদেষ্টা মনসেফ স্লায়ুই জানান, তিনি এখনও বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেননি। বাইডেন গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্যাকসিন বিতরণ পরিকল্পনার সমালোচনা করেছেন। মনসেফ বলেন, আমি এই বৈঠকের অপেক্ষায় আছি। কারণ সত্যিকার অর্থে সবকিছু যথাযথভাবে পরিকল্পনা করা হয়েছে। শুক্রবার বাইডেন বলেছিলেন, বিভিন্ন অঙ্গরাজ্যে ভ্যাকসিন বিতরণে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার বিস্তারিত তারা এখনও হাতে পাননি। যদিও পরিকল্পনাটিকে ব্যয়বহুল ও জটিল প্রক্রিয়া বলে আখ্যায়িত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code