শিক্ষিকাকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি ধরা ছোঁয়ার বাইরে

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্কুল শিক্ষিকা রোজিনা বেগম (৩২) নৃশংসভাবে খুন হয়েছেন। একই ঘটনায় নারীসহ আরও তিনজন গুরুতর জখম হয়েছেন। হত্যাকাণ্ডের চারদিন পার হলেও প্রধান আসামি রেজাউল করিম সাগর এখনো পলাতক। দ্রুত তার গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গত ২৬ মে সোমবার সকাল ১১টার দিকে কমলগঞ্জ উপজেলার ভাসানীগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রোজিনা বেগম নবদূত পাঠশালা (কেজি) স্কুলের প্রধান শিক্ষক ও প্রয়াত নিজাম উদ্দীনের কন্যা।

Manual3 Ad Code

স্থানীয়রা জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কৃষিজমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটছিলেন আব্দুর রহিম। এ নিয়ে প্রতিবাদ করলে শুরু হয় সংঘর্ষ। প্রথমে জালাল মিয়াকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। এরপর ঘটনাস্থলে ছুটে আসা রোজিনা বেগম, হারুন মিয়া ও নুরুন নাহার লুবনাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। রক্তাক্ত অবস্থায় সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

এ ঘটনায় শিক্ষিকার বড় ভাই শাহজাহান আহমদ ৬ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিনই তিনজনকে আটক করে পুলিশ। পরে ২৯ মে রাতে বনগাঁও থেকে গ্রামবাসীর সহায়তায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

তবে প্রধান অভিযুক্ত রেজাউল করিম সাগর এখনো ধরা ছোঁয়ার বাইরে। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। নিহত রোজিনার জানাজায় অংশ নিয়ে স্থানীয় মসজিদের ইমাম, শিক্ষক, রাজনৈতিক নেতাসহ অনেকে সাগরের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Manual3 Ad Code

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজি বলেন, “ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।”

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • মৌলভীবাজার
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code