‘শপথ ইস্যু’ গুরুত্ব পাবে গণফোরামের সম্মেলনে

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট :: জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল গণফোরামের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। গণফোরামের নির্বাচিত দুই এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও মোকাব্বির খানের শপথ নেয়ার ইস্যুটি সম্মেলনে প্রাধান্য পাবে। সম্মেলনে উপস্থিত থাকবেন এই দুই এমপি।

Manual3 Ad Code

বুধবার সকাল থেকে গণফোরামের মতিঝিলের কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। গণফোরামের নেতা ও জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম বলেন, ‘সম্মেলনে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন উপস্থিত থাকবেন। সম্মেলন থেকে গণফোরামের নতুন কমিটি ঘোষণা করা হবে। এতে গণফোরামের নেতাকর্মী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তারা উপস্থিত থাকবেন। নির্বাচিত দুই গণফোরাম নেতাকেও দাওয়াতপত্র পাঠানো হয়েছে।’

Manual2 Ad Code

গণফোরামের দায়িত্বশীল সূত্র জানায়, সম্মেলনে গণফোরামের নির্বাচিত দুই নেতার শপথ নেয়া, না নেয়ার বিষয়টি প্রাধান্য পাবে। এ ছাড়া গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুর অনুমতি ছাড়া শপথ নেয়ার ঘোষণা দেয়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে।

Manual6 Ad Code

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে জয় পায়। জাতীয় ঐক্যফ্রন্ট পায় ৮টি আসন। নির্বাচনের দিন রাতেই ভোট ডাকাতির ও ব্যালট জালিয়াতির অভিযোগ তুলে ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থীরা শপথগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন।

Manual4 Ad Code

গত ৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন গণফোরামের নির্বাচিত দুই এমপির শপথ নেয়ার বিষয়ে ‘জাতীয় ঐক্যফ্রন্টের অবস্থান ইতিবাচক’ বলে ঘোষণা দিয়েছিলেন। তবে পরদিন ‘ইতিবাচক মানে শপথ নিচ্ছেন এমন কথা নয়’ বলে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় গণফোরাম।

তবে গত রোববার মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর বলেন, আমার নির্বাচনী এলাকাসহ সারাদেশের অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা হয়েছে। এই সময়ে আমি একজন মানুষও পাইনি যে, শপথের বিপক্ষে। যেহেতু জনগণের জন্য রাজনীতি করি সেহেতু জনগণের মতামতকে মূল্য দিতে হবে।

পরদিন সোমবার গণফোরামের আরেক নির্বাচিত প্রতিনিধি মোকাব্বির খান শপথ নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘শপথের ব্যাপারে ড. কামাল হোসেন সবসময় ইতিবাচক। আমরা দু’জনই শপথ নেব।’

অবশ্য এদিনই সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে শপথ না নেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানায় গণফোরাম। বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code