মাংকিপক্স বিরল রোগ: বরিস জনসন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, মাংকিপক্স রোগ খুব ‘বিরল’ এবং এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হওয়ার পরিণতি ‘খুব ভয়াবহ বলে মনে হচ্ছে না। সোমবার তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। দক্ষিণ-পূর্ব লন্ডনে একটি প্রাথমিক বিদ্যালয়ে জনসন সাংবাদিকদের বলেন, রোগটির ওপর নজর রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এটিই করছে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা। জনসন জানান, স্বাস্থ্য কর্মকর্তারা ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করছেন কীভাবে এই সংক্রমণ ছড়াচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code