আজ ৩০০ জাপানি নাগরিক টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে ঢাকায় আটকা পড়া ৩ শতাধিক জাপানি নাগরিক আজ বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন সামাজিক গণমাধ্যমে সংবাদিকদের জানান, জাপানি নাগরিকদের বহনকারী বোয়িং-৭৭৭ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সকাল ১০টায় জাপানের নারিতা বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।

Manual5 Ad Code

বিমান সূত্র জানায়,জাপানি দূতাবাস বাংলাদেশ সরকারের মাধ্যমে বিমানটি ভাড়া করার অনুমোদন নিয়েছে। এছাড়া, গত সোমবার ২৬৯ জন মার্কিন নাগরিক কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে করে এখান থেকে তাদের দেশে চলে গেছে। এর আগে, ২২৫ জন মালয়েশিয়ান এবং ১৩৯ জন ভুটানের নাগরিক তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী চার্টার্ড বিমানের মাধ্যমে ঢাকা ছেড়ে গেছেন।

Manual4 Ad Code

প্রাণঘাতি ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিয়মিত বিমান যোগাযোগ বিশ্বব্যাপী প্রায় স্থগিত হওয়ায় বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। বাসস

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code