ফ্যাসিস্টদের গ্রেফতারের নির্দেশ দিয়েছি: ডিআইজি রেজাউল

লেখক: Rumie
প্রকাশ: ৭ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট :  ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক বলেছেন, যারা ফ্যাসিস্ট তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তাদের গ্রেফতার করতে নির্দেশ দিয়েছি। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা থানা কমপ্লেক্সে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। মো. রেজাউল করিম মল্লিক বলেন, আইনশৃঙ্খলা রক্ষার বিষয় এবং জনগণের নিরাপত্তার বিষয়ে আমরা কথা বলেছি। ফরিদপুরের ডিসির সঙ্গে কথা বলেছি। আইনশৃঙ্খলা রক্ষার বিষয়, আজকের (সোমবার) ঘটনার বিষয় ও জনগণের শান্তির বিষয় ডিসির সঙ্গে কথা বলেছি। আজকের (সোমবার) ঘটনায় যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছি। এই বিষয়ে তাদেরকে নির্দেশনা দিয়েছি। তারা যা যা করার তাই করবেন।

Manual5 Ad Code

তিনি বলেন, আজকে (সোমবার) এ ঘটনায় আমার ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী হিসেবে আজকের (সোমবার) বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডিআইজি রেজাউল আরও বলেন, আজকের (সোমবার) ঘটনায় ভাঙ্গা থানায় যে সমস্ত ক্ষতি হয়েছে, আমি জেলা পুলিশকে দায়িত্ব দিয়েছি এবং উপজেলা পরিষদের যে ক্ষতি হয়েছে, সেগুলো ডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। মানুষের আবেগ ও অনুভূতি তুলে ধরে একটি রিপোর্ট পাঠিয়েছি। রিপোর্টটি তারা বিবেচনা করবেন। পাশাপাশি যেহেতু ২টি ইউনিয়ন কেটে নেওয়ার বিষয় হাইকোর্টে একটা রিট হয়েছে। সম্ভবত আগামী ২১ তারিখে শুনানির জন্য আছে। তখন জানা যাবে আসলে বিষয়টি কোন দিকে যাচ্ছে। তিনি বলেন, ভাঙ্গার জনগণকে অনুরোধ করব আপনাদের কর্মসূচি থেকে ফিরে আসেন এবং সময়ের জন্য অপেক্ষা করেন। জনগণের আবেগ অনুভূতি আমরা বুঝি। আমরা সেই বিষয় নিয়ে কাজ করছি। আজকের (সোমবার) ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমি ভাঙ্গাবাসীকে আবারও বলব, তারা যেন তাদের কর্মসূচি থেকে চলে আসে এবং সময়ের জন্য অপেক্ষা করেন। কী পরিমাণ ক্ষতির হয়েছে- তা সরেজমিনে দেখে পরে বলা যাবে বলেও জানান ডিসি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code