ইরাকের মার্কিন বিমানঘাঁটিতে রকেট হামলা, নিহত ১

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ  ইরাকের দক্ষিণাঞ্চলে আইন আল আসাদ নামের এক মার্কিন বিমানঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। দেশটির স্থানীয় সময় বুধবার (৩ মার্চ) সকালে সংঘটিত এ হামলায় একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

Manual2 Ad Code

এছাড়া আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এ হামলার জন্য ইরান সমর্থিত শিয়া মিলিশিয়াদের দায়ী করছে। এর আগে গতমাসেও উত্তর ইরাকের এক মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়।

Manual3 Ad Code

জিহাদি গ্রুপ ইসলামিক স্টেটের (আইএস) অবশিষ্টাংশের বিরুদ্ধে ইরাককে সহায়তা করার জন্য একটি আন্তর্জাতিক জোটের অংশ হিসাবে মার্কিন সেনারা আল আসাদ বিমান ঘাঁটিতে অবস্থান করছে। জোটের মুখপাত্র কর্ণেল মারেট্টো জানিয়েছেন, ১০টি রকেট এ ঘাঁটিতে আঘাত করে। ইরাকি নিরাপত্তাবাহিনী জানিয়েছে, উত্তর-পূর্ব দিকে প্রায় ৮ কিলোমিটার দূরের আল-বাগদাদী অঞ্চলের একটি প্ল্যাটফর্ম থেকে রকেটগুলো নিক্ষেপ করা হয়েছিল।

Manual7 Ad Code

কোনও দলই এই রকেট হামলার দায় স্বীকার করেনি। অন্যদিকে ইরাকের শিয়া মিলিশিয়ারা দেশটি মার্কিন উপস্থিতি চায় না। গত এক বছরে ইরাকজুড়ে কয়েক ডজন পশ্চিমা সামরিক ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে বলে দাবি করা হয়। তবে এ দাবির স্বপক্ষে কোনো পোক্ত প্রমাণ মার্কিন কর্তৃপক্ষ পেশ করতে পারেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code