বিশ্বনেতাদের মধ্যে আবারও জনপ্রিয়তার শীর্ষে মোদি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: আবারও বিশ্বনেতাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে স্থান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে চতুর্থবারের মতো তিনি শীর্ষ অবস্থান অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক কনসালট্যান্সি প্রতিষ্ঠান মর্নিং কনসাল্টের সাম্প্রতিক জরিপে এ তথ্য জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

Manual4 Ad Code

শুক্রবার এক প্রতিবেদনে জানা গেছে, সংস্থাটির ‘গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার’ অনুযায়ী, মোদির ‘অ্যাপ্রুভাল রেটিং’ হলো ৭৬ শতাংশ। অর্থাৎ মোদির নেতৃত্বে আস্থা আছে ৭৬ শতাংশ মানুষের। অন্যদিকে তার বিপক্ষে মত দিয়েছেন ১৮ শতাংশ মানুষ।

এ ছাড়া ৬ শতাংশ মানুষ কোনো পক্ষ নেননি। সর্বশেষ ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জরিপ চালিয়েছে প্রতিষ্ঠানটি। এতে অংশ নেন বিভিন্ন দেশের ৫ হাজারেরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ।

Manual3 Ad Code

জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। ৬৬ শতাংশ মানুষ তাকে সমর্থন জানিয়েছেন। এছাড়া ৫৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসেট। তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। তিনি পেয়েছেন ৪৯ শতাংশ ভোট। ৪৭ শতাংশ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আর ৩৭ শতাংশ সমর্থন নিয়ে অষ্টম হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

Manual4 Ad Code

এর আগে ২০২১ সালের নভেম্বর এবং ২০২২ সালের জানুয়ারি ও আগস্টে চালানো জনপ্রিয়তার শীর্ষে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code