চিনি ছাড়লেই হবে না, ডায়াবেটিসমুক্ত থাকতে নজর দিন ৩ অভ্যাসে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual2 Ad Code

রক্তে শর্করার মাত্রা বেশি। তাই পছন্দের অনেক খাবারই জীবন থেকে বাদ দিতে হয়েছিল। চা থেকে চাটনি- সব ধরনের খাবার থেকেই চিনি বাদ দিয়েছেন। তবে ‘সুগার-ফ্রি’ ডায়েটের ধারণাটি আত্মপ্রকাশ করার পর থেকেই ডায়াবেটিস রোগীর মুখে হাসি ফুটতে শুরু করে।

Manual3 Ad Code

অনেকেই মনে করেন, এই সুগার-ফ্রি ডায়েট করলেই মনে হয় ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণে থাকবে। অর্থাৎ, জীবন থেকে চিনি বাদ দিয়ে দিতে পারলেই বোধ হয় ডায়াবেটিসের নাকে দড়ি পরিয়ে ফেলা যায়। বিষয়টি পুরোপুরি ভুল নয়।

তবে আধুনিক চিকিৎসা বলছে, পরিমিত পরিমাণে সব কিছু খেয়েও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। তবে চিনি খাওয়া বন্ধ করে দেয়া মানেই যে ডায়েট সফল, তা কিন্তু নয়। জীবনযাপনে বেশ কিছু পরিবর্তন আনা জরুরি।

Manual3 Ad Code

১) নিয়মিত শরীরচর্চা করা

Manual2 Ad Code

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার প্রথম এবং প্রধান শর্তই হলো শরীরচর্চা করা। তা সে সাঁতারই হোক বা হাঁটাচলা- শারীরিকভাবে সক্রিয় থাকলে ইনসুলিন হরমোনের ক্ষরণ, ভারসাম্য নিয়ন্ত্রণে রাখা যায়।

২) পর্যাপ্ত ঘুমের প্রয়োজন

দিনের পর দিন ঘুম কম হলে, তা ইনসুলিন ক্ষরণ এবং গ্লুকোজ বিপাক হারের উপর প্রভাব ফেলে। তাই রক্তে শর্করার মাত্রায় হেরফের হয়।

৩) মানসিক চাপ নিয়ন্ত্রণ

ঘরে-বাইরে কাজের চাপ, ব্যক্তিগত জীবনে সমস্যা মানসিক চাপ, উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে। যার ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। যেভাবেই হোক মানসিক চাপ বশে রাখতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code