নৌকায় চড়ে নির্বাচনে যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন।

Manual2 Ad Code

আজ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া, শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

এর আগে রাজধানীর নিউমার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে জামিন দেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন। গতকাল বুধবার (২৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। গতকাল কারাগার থেকে মুক্তি পেয়ে আজ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিলেন তিনি।

প্রসঙ্গত, ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুন।

Manual8 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর আগে বলেছিলেন ৩০ নভেম্বর পর্যন্ত অনেক চমক দেখা যাবে। আজ দুপুরে এ বিষয়ে তাঁকে সাংবাদিকেরা প্রশ্ন করলে উত্তরে তিনি শাহজাহান ওমরের বিষয়ে ইঙ্গিত দেন। কাদের বলেন, ‘চমকটা নিয়ে নির্বাচন পর্যন্ত দেখতে হবে। চমক এর মধ্যে আছে। জাতীয় পার্টি ২৯৩টি আসনে ভোট করবে, তৃণমূল বিএনপি ৩০০ আসনে নির্বাচন করবে—এগুলো তো চমকই। এগুলো হবে আমরা কেউ ভেবেছিলাম? শুনতে পেরেছি আরও একজন বিএনপি নেতা কারাগার থেকে বের হয়েছেন, তিনি হয়তো নির্বাচন করতে পারেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code