সেই ছয় ছক্কার রেকর্ডে ভাগ বসালেন কাইরন পোলার্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্কঃ হার্শেল গিবস এবং যুবরাজ সিংয়ের পর এবার সেই রেকর্ডে ভাগ বসালেন কাইরন পোলার্ড। তালিকায় তৃতীয় ব্যক্তি হিসেবে নাম লিখিয়েছেন এই ক্যারিবীয়ান। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা।

Manual1 Ad Code

লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি যেমন আনন্দের, তেমন বেদনারও। দুর্দান্ত বোলিংয়ে এভিন লুইস, ক্রিস গেইল এবং নিকোলাস পুরানকে তুলে নিয়ে করলেন দুর্দান্ত হ্যাটট্রিক। টি-টোয়েন্টিতে বিশ্বের ১৩তম ও শ্রীলঙ্কার ৩য় বোলার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন এই স্পিনার।

 

Manual3 Ad Code

পরের ওভারে হ্যাটট্রিকের আত্মবিশ্বাস নিয়ে বোলিংয়ে এসে পোলার্ডের তাণ্ডবে লণ্ডভণ্ড ধনাঞ্জয়া। ডানহাতি স্পিনারের একের পর এক বল গ্যালারি ও স্টেডিয়ামের বাইরে উড়িয়ে মেরে ৬ বলে মারেন ৬ ছক্কা। হার্শেল গিবস ও যুবরাজ সিংয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন ক্যারিবিয়ান অধিনায়ক। পোলার্ডের তাণ্ডবে পাওয়ার প্লেতে ৯৮ রান তুলে নতুন রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। হাসারাঙ্গার বলে আউট হওয়ার আগে দীর্ঘদেহী ব্যাটসম্যান মাত্র ১১ বলে ৬ ছক্কায় করে যান ৩৮ রান।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

১৩২ রানের মামুলি লক্ষ্যে যদি কোনো দল ৭ বলেই পায় ৪২, লক্ষ্য তাড়ায় বেগ পেতে হয় না আর। উইন্ডিজ সমস্যাতে আর পড়েওনি তেমন। পোলার্ড আর ফাবিয়ান অ্যালেনকে পরপর দুই বলে হারানোর পরও জেসন হোল্ডার আর ডুইন ব্রাভোর দৃঢ়তায় ৪ উইকেটের সহজ জয় তুলে নেয় দলটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code