দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবেন নেইমার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক: আগামীকাল সোমবার দিবাগত রাতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রাউন্ড অফ সিক্সটিনে মাঠে নামবে ব্রাজিল। ওই ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা প্রবল।

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ তিতেও। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে থিয়েগো সিলভাকে জিজ্ঞেস করা হয়েছিল নেইমার খেলবে কিনা। মাইক্রোফোন নিয়ে তিতের জবাব, ‘ইয়েস’। ওই মাচ খেলার জন্য দানিলোও ফিট রয়েছেন বলে জানান তিনি।

নেইমার যে ফিট সেটা তিনি নিজের ফেসবুকেও তুলে ধরেছেন। দুই ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘আমি ভালো অনুভব করছি। এখন কেমন আছি তা আমি জানি।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code