ধূমপানে কোভিডে মৃত্যু ঝুঁকি ৫০ শতাংশ বাড়ে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেডরোস আধানম জানিয়েছেন, ধূমপানের কারণে কোভিডে মৃত্যুঝুঁকি প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পায়। ‘কমিট টু কুইট’ নামের তামাক বিরোধী প্রচারে গিয়ে এই সাবধান বার্তা জানান তিনি। হু প্রধান টেডরোস আধানম বলেন, ধূমপায়ীদের ক্ষেত্রে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া এবং কোভিডে মৃত্যুর ৫০ শতাংশ অতিরিক্ত ঝুঁকি রয়েছে। তাই কোভিডে মৃত্যুর ঝুঁকি কমাতে ধূমপান ছেড়ে দেয়ার আহবান জানান তিনি। তিনি আরও বলেন, শুধু কোভিড নয়, ধূমপান ছাড়লে ক্যানসার, হৃদরোগ এবং ফুসফুসঘটিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে।

Manual1 Ad Code

বিশ্বের সমস্ত দেশের কাছে হু আবেদন জানিয়েছে, তারা যেন এই প্রচারে অংশ নিয়ে তামাকমুক্ত পরিবেশ গড়ে তুলতে উদ্যোগী হয়। ধূমপান স্বাস্থ্যের কতটা ক্ষতি করে সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্যও আহবান জানিয়েছেন টেড্রস আধানম। প্রয়োজনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ভাইবার, উইচ্যাট-এর মতো অনলাইন মাধ্যমকে কাজে লাগিয়ে সতর্কতার বার্তা ছড়িয়ে দিতে সচেষ্ট হতে হবে বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code