কোনও সরকারই শতভাগ নির্ভুল নয়: তথ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: আমাদের ভুলত্রুটি আছে, কোনও সরকারই শতভাগ নির্ভুল নয়। তবে ভুলত্রুটি শুধরে নেওয়ার মানসিকতা থাকতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

Manual5 Ad Code

সোমবার (১৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ সংবাদ সংস্থা আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ উদ্যোগ: বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার মাইলফলক’ গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Manual7 Ad Code

হাছান মাহমুদ বলেছেন, আমাদের একটি সমস্যা হলো যে, আমরা উন্নয়ন দেখেও দেখি না, বরং সমালোচনা করি। আমাদের ভুলত্রুটি আছে, কোনও সরকারই শতভাগ নির্ভুল নয়। তবে ভুলত্রুটি শুধরে নেওয়ার মানসিকতা থাকতে হবে। গণমাধ্যমকর্মীদের বলতে চাই, সমালোচনা করার পাশাপাশি যেন সফলতার কথাও উঠে আসে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন বদলে গেছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। ১৪ বছর আগে দেশে খাদ্য ঘাটতি ছিল, এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, নিম্ন আয়ের থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কসমেটিক উন্নয়নে বিশ্বাসী নন, তিনি টেকসই উন্নয়নে বিশ্বাসী। টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code