পুঁজিবাজারে দরপতন গড়াল চতুর্থ দিনে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: দরপতন আতঙ্কের মধ্যদিয়ে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবারও দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। ফলে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১২ পয়েন্ট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪১ পয়েন্ট পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
আজ ডিএসইতে ৩৬৯টি প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ২৪ লাখ ১৬ হাজার ২৩২টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে, যার মূল্য ১ হাজার ৫ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৭ কোটি ৮৩ লাখ ১৪ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code