নিউইয়র্ক সিটিতে ৩ মিনিটের বেশি ইঞ্জিন অন রাখলে ৩৫০ ডলার পেনাল্টি

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: নিউইয়র্ক সিটির কোনো স্কুলের কাছে যদি কোনো গাড়ি তিন মিনিটের বেশি ইঞ্জিন অন করে অপেক্ষায় থাকে তাহলে ৩৫০ ডলারের পেনাল্টি করা হবে। এটা প্রথম পেনাল্টি। যদি দ্বিতীয়বার নিয়ম ভঙ্গ করে তাহলে পেনাল্টি হবে ২,০০০ ডলার। যে কোনো ব্যক্তি ইঞ্জিন অন করে রাখা গাড়ির ছবি ভিডিও করে নিউইয়র্ক সিটির অফিস অব এ্যাডমিনিস্ট্রেটিভ ট্রায়ালস এন্ড হেয়ারিংএ (OATH) পাঠায়, তাহলে উক্ত ভিডিও ক্লিপটি যথাযথ পরীক্ষা করার পর এ্যাডমিনিস্ট্রেটিভ ল কোর্ট সামোন ইস্যু করবে।

Manual8 Ad Code

যিনি ভিডিও ক্লিপের মাধ্যমে আইডিস্নং গাড়ির বিরুদ্ধে অভিযোগ পাঠাবেন OATH এ তাকে পেনাল্টির ২৫% পে করা হবে। অর্থাৎ ৩৫০ ডলার পেনাল্টি হলে অভিযোগ প্রদানকারী পাবেন ৮৭.৫০ ডলার। আর পরবতীর্ অফেন্সের জন্য যদি ২০০০ ডলার পেনাল্টি করা হয় তাহলে অভিযোগ প্রদানকারী পাবেন ৫০০ ডলার।

Manual1 Ad Code

সম্প্রতি ম্যানহ্যাটান থেকে নির্বাচিত কাউন্সিলউয়োম্যান জুলি মেনিন একটি বিল প্রণয়ন করেছেন, যাতে ইঞ্জিন অন করে ৩ মিনিটের বেশি সময় থাকলে প্রথম অফেন্সের জন্য ১০০০ ডলার পেনাল্টির প্রস্তাব দিয়েছেন। কারণ বড় বড় কোম্পানির ট্রাক বা ভ্যান কিংবা ব্যক্তিগত এসইউভি বা সেডানও উক্ত আইন গ্রাহ্য করছে না, অন্তত যখন প্রথম অফেন্স ৩৫০ ডলার।

Manual2 Ad Code

নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব এনভার্নমেন্টাল প্রটেকশনের তথ্য অনুযায়ী ২০২৩ সালে ইঞ্জিন ৩ মিনিটের বেশি অন রেখে গাড়ি আইডিস্নং করার অভিযোগ পাওয়া গেছে ৯০ হাজারেরও বেশি। সুত্র:সাপ্তাহিক বাঙালিডটকম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code