১১ ঘণ্টা বিদ্যুৎ বিহীন থাকবে সিলেট নগরী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ    সিলেটে মহানগরী ও দক্ষিণ সুরমার কয়েকটি এলাকায় শনিবার (৬ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত কাজের জন্য এই ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বিউবো-৩।

জরুরি মেরামত কাজের জন্য নগরীর পুলিশ লাইন্স ও দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড, চন্ডিপুল, পিরোজপুর, বদিকোনা, বলদি, তেলিবাজার, লতিপুর, আহম্মদপুর, তেতলী, অতিরবাড়ী, লক্ষ্মীপুর, লালাবাজার, ভালকি, মুন্সিবাজার, কারারপারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

Manual2 Ad Code

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এক বিজ্ঞপ্তিতে জানায় এ ছাড়া মনোকোপা, বেতসান্দি, টেঙ্গরা, আলীপাড়া বাবনা পয়েন্ট, ধরাধরপুর ও আশপাশ এলাকায় শনিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual8 Ad Code

সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code