তিন ফুট লম্বা বিষ্ণুমূর্তি বেরিয়ে এল পুকুরের মাটি কাটার সময়

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code
নিউজ ডেস্কঃ   ভেকু মেশিন দিয়ে পুকুরের মাটি কাটছিলেন একজন চালক। হঠাৎ ভেকুর বাকেটের সঙ্গে মাটির বদলে উঠে আসে একটি মূর্তি। এ নিয়ে হইচই পড়ে যায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে। গতকাল মঙ্গলবার রাতে রাজশাহীর বাগমারায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পুকুর পুনঃখনন প্রকল্পের আওতায় উপজেলার বুজরুককোলা গ্রামের বড়পুকুরিয়া পুকুরটির পুনঃখননকাজ শুরু হয়। এক সপ্তাহ ধরে ভেকু মেশিন দিয়ে পুকুরের খননকাজ চলছিল।

Manual5 Ad Code

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুকুর খনন করার সময় কালো রঙের মূর্তিটি পাওয়া যায়। স্থানীয় লোকজন জড়ো হয়ে এটিকে বিষ্ণুমূর্তি হিসেবে শনাক্ত করেন। বিএমডিএ ও স্থানীয় লোকজন থানা-পুলিশকে মুঠোফোনে বিষয়টি জানান। রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Manual8 Ad Code

বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, মূর্তিটি লোকজনের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে। তিন ফুট লম্বা এই মূর্তির ওজন ৬০ কেজি। এর দাম অনেক টাকা হবে। এটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় বাসিন্দা অনুপ সরকার বলেন, পুকুরটি বেশ পুরোনো। পুকুরের পাশেই তাঁদের মন্দির। একসময় ওই এলাকায় রাজপরিবার বসবাস করত বলে প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে তিনি শুনেছেন। পুকুর থেকে উদ্ধার হওয়া মূর্তি সেই সময়ের হতে পারে বলে তাঁর ধারণা।

Manual7 Ad Code

বিএমডিএ বাগমারার আঞ্চলিক দপ্তরের সহকারী প্রকৌশলী রেজাউল করিম বলেন, তাঁরা পুকুরটি খননের জন্য একজন ঠিকাদার নিয়োগ করেছেন। পুনঃখননের সময় মূর্তিটি পাওয়া যায়। পুলিশ সেটি তাদের হেফাজতে রেখেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code