৭৩৫টি ডিম মাথায় নিয়ে গিনেস রেকর্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

সাধারণত ব্যতিক্রমী, চ্যালেঞ্জিং এবং বিভিন্ন কঠিন কাজের মাধ্যমে গিনেস বুকে জায়গা করে নেয় অনেকে। তবে এই ব্যক্তি সৃজনশীলতার পরিচয় দিয়েই ঠাঁই করে নিলেন গিনেস বুকে। আজকাল রেকর্ডধারীরা  বিখ্যাত গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিতে অকল্পনীয় বিভিন্ন বিষয় বেছে নেন।

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের এক ব্যক্তি নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তেমনি এক উদ্ভট অথচ দারুণ এক রেকর্ড করেছেন।

Manual8 Ad Code

গ্রেগরি দা সিলভা নামে ওই ব্যক্তি নিজের হ্যাটে ৭৩৫টি ডিম বহন করে জায়গা করে নিয়েছেন গিনেস বুকে। গিনেস বুক কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রাম পেজে বিষয়টি নিশ্চিত করে একটি ভিডিও শেয়ার করেছে।

Manual7 Ad Code

৭৩৫টি ডিম তিনি প্রায় এক মিটার দীর্ঘ একটি হ্যাটের ওপর আটকে নিয়েছিলেন।  হ্যাটটি মাথায় পরে তিনি দারুণভাবে ভারসাম্য রক্ষা করেছেন বলে ভিডিওতে দেখা গেছে।

Manual2 Ad Code

ওই ভিডিও গিনেস বুক কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে শেয়ার করার পর তা ভাইরাল হয়। ডি সিলভা তিনদিন ডিমের হ্যাট পরে চমৎকারভাবে ভারসাম্য রক্ষা করেছিলেন বলে গিনেস বুক কর্তৃপক্ষ জানিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code