১ কেজি মিষ্টি সাড়ে ১৮ হাজার টাকা!

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ মিষ্টির দাম শুনে অবাক হওয়ার জোগাড় হলেও ক্রেতার অভাব হচ্ছে না দোকানির। পেয়েছেন অর্ডার, জমে উঠেছে তার ব্যবসা। ‘গোল্ডেন মিঠাই’ নামের এই মিষ্টির দাম প্রতি কেজি ১৬ হাজার রুপি, যা বাংলাদেশি টাকায় ১৮৪৫০। খাঁটি স্বর্ণে মোড়া মিষ্টি বিক্রি হচ্ছে ভারতের রাজধানী দিল্লির একটি দোকানে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিওতে দেখা যায়, ‘গোল্ডেন মিঠাই’ নামের ওই স্বর্ণে মোড়ানো মিষ্টি প্রতি কেজি ১৬ হাজার রুপিতে বিক্রি হচ্ছে। তারপর থেকেই ক্রেতার অভাব হচ্ছে না দোকানির। ওয়ে ডট ফুডি নামে এক ব্যক্তি তার ইনস্টাগ্রাম পেজে ভিডিও আপলোড করেন।

Manual1 Ad Code

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ কোটি ৯০ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। তাদের অনেকেই এই মিষ্টি খেতে ‘সুস্বাদু’ বলেও মন্তব্য করেছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code