রৌমারীতে বর্ডারহাট বন্ধ থাকায় কর্মহীন ব্যাবসায়ীরা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বালিয়ামারী দীর্ঘদিন বন্ধ থাকা বর্ডারহাট খোলার জোর দাবি জানিয়েছে ক্রেতা-বিক্রেতাসহ স্থানীয় সাধারণ মানুষ। করোনা মহামারীর প্রাদুর্ভাবে প্রশাসনিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ভারত-বাংলাদেশের যৌথ বাজারটি। এক বছর ধরে হাটটি বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার ব্যাবসায়ী ও কর্মহীন মানুষ।
বর্ডারহাটের ব্যবসায়ী জাবেদ আলী, সাখাওয়াত হোসেন ও শাহ জাহান আলী জানায়, বর্ডার হাটটি দীর্ঘ এক বছর থেকে বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। মানবিক কারণে দু’দেশের সুসম্পর্ক বজায় রাখতে হাটটি দ্রুত খুলে দিয়ে ব্যবসা শুরু করার জন্য কর্তৃপক্ষের কাছে জোরদাবি জানায় তারা।
বর্ডারহাট সংশ্লিষ্ট আরফান, লাদেন, এরফান, রাশেদ প্রতিবেদকে জানায়, বর্ডার হাট খোলা থাকায় আমরা হাটের মালামাল বহন করে ৩-৪০০টাকা করে মজুরি পেতাম। এদিয়েই চলতো আমাদের সংসার। হাটটি বন্ধ থাকায় কোনো প্রকার আয় রোজগার না থাকায় স্ত্রী সন্তান নিয়ে খুব কষ্টে দিনাতী পাত করছি। হাট হওয়ার আগে মাছ ধরে জীবন-যাপন করছিলাম। এখন নদীতে পানিও নাই, মাছও নাই। চলার কোনো পথও নাই।
বর্ডারহাট ব্যবস্থাপনা কমিটির সদস্য রাজিবপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল বলেন, জরুরী ভিত্তিতে হাটটি খুলে দেওয়া দরকার। হাটটি বন্ধ থাকায় ওই এলাকার মানুষ কমৃহীন হয়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হচ্ছে।
হাটটি বন্ধ এবং ব্যবসায়ী ও কর্মহীন মানুষের দুর্দাশার কথা জানতে চেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো বলেন, দ্রুত বর্ডার হাটটি খুলে দিলে তারা কষ্ট থেকে লাঘব হতো।
এবিষয়ে বর্ডার হাট কমিটির প্রধান কুড়িগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক সুজা উদ্দৗলা প্রতিবেদককে জানান, যেহেতু এটি আর্ন্তজাতিক বিষয়। দু’দেশের মধ্যে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। অচিরেই সামনে মাসে একটি সভা দিয়ে হাট খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য যে, প্রতিবেশী দেশ ভারতের সাথে ভ্রাতৃত্ববন্ধন দৃঢ় করতে আন্তর্জাতিক পিলার নম্বর ১০৭২-১৯ এর সাব পিলারের কাছে জিরো পয়েন্টে ২০১১ সালের জুলাই মাসের ২৩ তারিখে বাংলাদেশের কুড়িগ্রামের রৌমারী উপজেলার বালিয়ামারী এবং ভারতের মেঘালয় রাজ্যের আমপাতি জেলার কালাইয়ের চর নামক এলাকায় স্থাপন করা হয় বর্ডার হাট নামে ভারত-বাংলা যৌথ বাজার। হাটটি উদ্বোধন করেছেন বাংলাদেশের তৎকালীন বাণিজ্যমন্ত্রী ফারুক খাঁন এবং ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা। #

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code