করোনা পরিস্থিতি মোকাবেলা তৎপর পুলিশ মাস্ক বিতরণে বাড়ছে সচেতনতা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code
স্টাফ রিপোর্টঃ  দেশ ব্যাপী বাংলাদেশ পুলিশ নতুন করে মাস্ক বিতরণ কর্ম সূচি গ্রহণ করায় জনমনে লক ডাউন আতঙ্কে পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে জনচেতনা ও যদিও আবারো লক ডাউন হয়ে যেতে পারে এমন আতঙ্ক আছে জনমনে ।
প্রথম ধাপে  করোনা ভাইরাস পরিস্থির  সময় দেশ ব্যাপী খাদ্য সহায়তা দিয়ে বাংলাদেশ পুলিশের ব্যাপক সুনাম অর্জন করে সাধারণ মানুষের পাশাপাশি জনগনের আস্থা অর্জন করে।  আবারো লক ডাউন পরিস্থিতি হলে পুলিশের এমন কর্ম সূচির  ধারাবাহিকতা চান সচেতন জনতা।
“মাক্স পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে  ২১ শে মার্চ দেশব্যাপী করোনার সংক্রমণ প্রতিরোধে দেশের সকল মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলায় মাক্স পরায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়।
এরই ধারাবাহিকতায় অদ্য এসএমপির বিভিন্ন ইউনিট কর্তৃক জনসাধারণের মাঝে  মাস্ক বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে সকাল ১০:০০ ঘটিকায় দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশীদ চত্বরে নগরবাসীর মাঝে মাস্ক বিতরণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন)  পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)  ফয়সাল মাহমুদ, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা পিপিএম, অফিসার ইনচার্জ দক্ষিণ সুরমা থানা সহ এসএমপির অন্যান্য পুলিশ সদস্যগণ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code