কুলাউড়ায় মনছব আলী ছাতাপীর রহঃ’র ২০তম ও শাহ সূফী মোঃ দরবেশ রহঃ’র ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন
লেখক:
Shiuly প্রকাশ: ৫ years ago
Manual8 Ad Code
বিশেষ সংবাদদাতা ::: হাজার হাজার মানুষের উপস্থিতিতে কুলাউড়া উপজেলার ভুকশিমইলের গৌরককণে গত ২১শে মার্চ ২০২১ইং রোজ রবিবার কুতবুল আউলিয়া শাহ সুফি আলহাজ্ব মনছব আলী শাহ সাহেব ছাতাপীর রহ. এর ২০তম ও শাহ সুফি মো দরবেশ রহ. এর ঈসালে সওয়াব কুলাউড়ার ভুকশিমইলের গৌড়করণ হযরত ছাতাপীর রহঃ ছাহেব মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে । মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী।
উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম, হযরত ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন শিবলু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, ছাতাপীর রহঃ এর মুরিদিন-মুহিব্বিন ও সাংবাদিক বৃন্দ।