কুলাউড়ায় মনছব আলী ছাতাপীর রহঃ’র ২০তম ও শাহ সূফী মোঃ দরবেশ রহঃ’র ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
বিশেষ সংবাদদাতা ::: হাজার হাজার মানুষের উপস্থিতিতে কুলাউড়া উপজেলার ভুকশিমইলের গৌরককণে গত ২১শে মার্চ ২০২১ইং রোজ রবিবার কুতবুল আউলিয়া শাহ সুফি আলহাজ্ব মনছব আলী শাহ সাহেব ছাতাপীর রহ. এর ২০তম ও শাহ সুফি মো দরবেশ রহ. এর ঈসালে সওয়াব কুলাউড়ার ভুকশিমইলের গৌড়করণ হযরত ছাতাপীর রহঃ ছাহেব মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে । মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী।
মাওলানা আব্দুস শুকুর সরকুমের সভাপতিত্বে ও মাওলানা সাইদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব এ.কে.এম মনোহর আলী, মাওলানা আব্দুস শুকুর চৌধুরী ফুলতলী, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মুফতি ওসমান গনি সালেহী, কলাবাড়ির পীর ছাহেব ফখরুল ইসলাম, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ লিয়াকত আলী খান, মাওঃ আব্দুল আজিজ লতিফি, হযরত ছাতাপীর রহঃ’র দৌহিত্র মাওঃ নোমান আহমদ, মাওঃ সুলতান আহমদ কামালী, মাওঃ আব্দুল হান্নান বড়লেখা, মাওঃ জালাল উদ্দিন, ভুকশিমইল আলিম মাদরাসা ভাইস প্রিন্সিপাল মাওঃ হাফিজুর রহমান।
উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম, হযরত ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন শিবলু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, ছাতাপীর রহঃ এর মুরিদিন-মুহিব্বিন ও সাংবাদিক বৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code