কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে ডেমোক্রেটরা সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারাতে পারেন বলে আশঙ্কা করছে হোয়াইট হাউস।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কর্মকর্তা ও ডেমোক্রেটিক স্ট্র্যাটেজিস্টদের সঙ্গে কথা বলে এমন প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। তারা বলছেন, মধ্যবর্তী নির্বাচনে ভালো করবেন বলে কয়েকমাস আগেও তারা আশাবাদী ছিলেন। কিন্তু এখন সেই আশায় পরিবর্তন এসেছে বলে স্বীকার করেন তারা। মূল্যস্ফীতির উচ্চহার এর অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন তারা।
সাম্প্রতিক কিছু জরিপে দেখা গেছে, সিনেটের যে আসনগুলোতে ডেমোক্রেটরা সহজেই জিতবে বলে একসময় মনে করা হয়েছিল সেগুলোতে এখন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আর যেসব আসনে শক্ত লড়াই হবে বলে মনে করা হয়েছিল সেগুলো এখন রিপাবলিকানদের দিকে ঝুঁকছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মে মাসে আশাপ্রকাশ করে বলেছিলেন, ডেমোক্রেটরা সিনেট ও প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ আরও বাড়াতে পারবে। কিন্তু গত সপ্তাহে তিনি স্বীকার করেন, লড়াই কঠিন হয়ে উঠেছে। তবে ৮ নভেম্বরের আগে ডেমোক্রেটদের দিকে ভোটাররা আবারও ঝুঁকবেন বলে আশা প্রকাশ করেছেন বাইডেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code