শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। আজ বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান লোটে শেরিং। পরে শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক শুরু করেন তিনি।

Manual6 Ad Code

একান্ত বৈঠকের পর হবে দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠক শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন লোটে শেরিং।স্বাধীনতার সূবর্নজয়ন্তী ও ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার ঢাকায় আসেন ভুটানোর প্রধানমন্ত্রী।  বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরসূচি অনুযায়ী, আজ বিকাল আড়াইটায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চাংয়ের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করার কথা রয়েছে। তারপর তিনি শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির চিকিৎসক মো. মামুন খানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

Manual2 Ad Code

বিকাল ৪টায় ভুটানের প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাবেন।  সেখানে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখানে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।বিকাল ৫টার দিকে লোটে শেরিং জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন ভুটানের প্রধানমন্ত্রী।

তিন দিনের এ সফর শেষে বৃহস্পতিবার সকালে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী লোটে শেরিং।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের দশ দিনব্যাপী আয়োজনের সূচনা হয়েছে গত ১৭ মার্চ, জাতির পিতার জন্মদিনে।

Manual7 Ad Code

২৬ মার্চ স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে তার সমাপ্তি হবে।প্রতিবেশী পাঁচ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা বাংলাদেশের এ উদযাপানের সঙ্গী হচ্ছেন। তারপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ঢাকায় আসবেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code