আমাকে ফাঁসানো হয়েছে: রাজ কুন্দ্রা

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ভারত প্রতিনিধি: পর্নো ছবি তৈরির অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। সেই ধারাবাহিকতায় এবার ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে চিঠি দিয়েছেন তিনি। যাতে ব্যবসায়ী রাজ কুন্দ্রা নিজেকে নির্দোষ দাবি করেন। একই সঙ্গে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চান। তার অভিযোগ, এক ব্যবসায়ী এবং পুলিশের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছেন।
চিঠিতে রাজ লিখেছেন, প্রায় এক বছর ধরে আমি চুপ ছিলাম। ৬৩ দিন আর্থার রোড জেলে কাটিয়েছি। বিদ্ধ হয়েছি মিডিয়া ট্রায়ালে। এবার বিচার চাই। আমার বিশ্বাস তা আমি পাবো। তাই আমার অনুরোধ, দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত হোক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code