করোনায় আক্রান্ত ফরিদা পারভীন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ  দেশের শোবিজ অঙ্গনে ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা৷ আবুল হায়াত, গাজী রাকায়েত, আফসানা মিমি, রিয়াজ, চয়নিকা চৌধুরী, তপন চৌধুরীদের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চত করেছেন ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর। তিনি জানান, ‘কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন আম্মা। গত ৭ এপ্রিল তার করোনা টেস্ট করা হয়। ৮ এপ্রিল করোনা পজিটিভ রিপোর্টে পাই আমরা। বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষ তত্বাবধানে তার চিকিৎসা চলছে৷’

Manual4 Ad Code

সবার কাছে মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ইমাম। ফরিদা পারভীনকে বলা হয় লালন কন্যা৷ লালন ফকিরের গান গেয়ে তিনি দেশে বিদেশে খ্যাতি পেয়েছেন৷ তবে ক্লাসিক ও আধুনিক গানেও তিনি নন্দিত গায়িকা।

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার শাওল গ্রামে জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন।

Manual7 Ad Code

জন্ম নাটোরে হলেও বড় হয়েছেন কুষ্টিয়ায়। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন। পরবর্তীতে ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। সাধক মোকসেদ আলী শাহের কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code