“সরকারকে একদিন ‘জনগণের কাঠগড়ায়’ দাঁড়াতে হবে” : ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ  স্বাধীনতা দিবসে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ–সহিংসতায় প্রাণহানির নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘স্বাধীনতা দিবসের মতো উৎসব ও আনন্দের দিনে যেখানে রাজপথে ফুল ছিটানোর কথা, সেখানে রাজপথে রক্ত ঝরানো হলো। এই নির্মম ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ধর্মভিত্তিক দলগুলোর নেতা–কর্মীদের সঙ্গে মুসল্লিদের একাংশ বিক্ষোভ করেন। একপর্যায়ে ক্ষমতাসীন দলের নেতা–কর্মী ও পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।

Manual6 Ad Code

এর প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারী এবং ব্রাহ্মবাড়িয়ায় মাদ্রাসাছাত্ররা বিক্ষোভ করলে একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হন।

Manual5 Ad Code

এর নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আওয়ামী সরকার যেন জনগণের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালাচ্ছে।’

Manual6 Ad Code

এসব ঘটনার জন্য আওয়ামী লীগ সরকারকে একদিন ‘জনগণের কাঠগড়ায়’ দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code