করোনায় ২৪ ঘণ্টায় দিল্লিতে সর্বোচ্চ মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৩২২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ৯৩ লাখ ৫১ হাজার ১০৯ জন।

এই সময়ে মারা গেছেন গেছেন ৪৮৫ জন। এখন পর্যন্ত ১ লাখ ৩৬ হাজার ২০০ জন কোভিড রোগীর মৃত্য হয়েছে করোনায়।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

এছাড়া গত ২৪৫ ঘণ্টায় ৪১ হাজার ৪৫২ জন সুস্থসহ মোট ৮৭ লাখ ৫৯ হাজার ৯৬৯ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।

Manual1 Ad Code

শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।

করোনায় ভারতে মোট মৃত্যুর এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। রাজ্যটিতে এ পর্যন্ত ৪৬ হাজার ৮৯৮ জনের মৃত্যু হয়েছে।

মৃত্যু তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কর্নাটক এবং তামিলনাড়ুতে সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। এরপর রয়েছে দিল্লি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ।

Manual3 Ad Code

চলতি মাসে করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে দিল্লিতে বেড়েছে দৈনিক মৃত্যু সংখ্যা। ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৮ জনের প্রাণ কেড়েছে করোনা। যা গত ২৪ ঘণ্টায় দেশটির মধ্যে সর্বোচ্চ।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৮৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ৯৮৭। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৪৬ জনের। এখন পর্যন্ত রাজ্যটিতে মোট মৃত্যু ৮ হাজার ২৭০।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code