দলের গ্রীন সিগন্যাল পেয়ে নির্বাচনী এলাকায় আসলেন আতিক
লেখক:
Shiuly প্রকাশ: ৫ years ago
Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমা ৩ আসনে দলের গ্রীন সিগন্যাল পেয়ে জাপা চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন মো: এরশাদ এর একনিষ্ট কর্মী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিক গত শুক্রবার জন্মভুমির টানে নির্বাচনী এলাকায় আসলেন। শুক্রবার তিনি বিভিন্ন স্থরের মানুষের সাথে কুশল বিনিময় করেন।
আতিক সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার জাহানপুর গ্রামের ব্রিটিশ আমলের মরহুম ডিএসপি বজলুর রহমান এর পুত্র। আতিক ইতিপূর্বে দক্ষিণ সুরমা ৩ আসনে ১ বার নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করলেও পরবর্তী সময় জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দক্ষিণ সুরমায় নির্বাচন করেন।
জাতীয় রাজনীতির পরিচিত মুখ আতিক এবার জন্মভূমির টানে তার নিজ নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমাবাসীর দাবির প্রেক্ষিতে অবহেলিত এলাকার উন্নয়নে ভুমিকা রাখতে চান। উল্লেখ্য সিলেটের মোগলাবাজারে আতিক গোল্ড কাপ টুর্ণামেন্ট দিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সিলেট বাসীর মান মর্যাদা সমোন্নত করেছেন। এ গোল্ড কাপের মধ্য দিয়ে তার পরিচিতি সমাজের সকল স্তরের মানুষের কাছে।
সিলেট জেলা জাতীয় পার্টির অন্যতম নেতা মুজিবুর রহমান সিলেট ৩ আসনের আতিকের পক্ষে হাই কমান্ডের ইশারা আছে বলে নিশ্চিত করেন । তাছাড়া তিনি নিজেও আশাবাদী।