“অনলাইনে বর্ষবরণ হোক নিজস্ব সংস্কৃতি আর আনন্দের রূপকার” : তথ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ  বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে গণমাধ্যমকর্মীসহ দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলা ভাষাভাষীকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

Manual7 Ad Code

বাংলা নববর্ষবরণকে বাঙালির সর্বজনীন উৎসব হিসেবে বর্ণনা করে তথ্যমন্ত্রী তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, “পৃথিবীর সব ভাষাভিত্তিক জাতি ও জনগোষ্ঠীর নিজস্ব সর্বজনীন উৎসব-পার্বণ রয়েছে। চীনাদের “চীনা নববর্ষ”, ইরান থেকে মধ্য এশিয়া পর্যন্ত “নওরোজ”, ইংরেজি ভাষাভাষীদের “ইংরেজি নববর্ষ”, ঠিক তেমনই পয়লা বৈশাখ বাংলা ভাষাভাষীদের সর্বজনীন উৎসব।”

Manual2 Ad Code

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি প্রতিরোধযুদ্ধে বাংলাদেশ ইতিমধ্যেই তার সক্ষমতার স্বাক্ষর রেখেছে। স্বাস্থ্যরক্ষায় সরকারি নির্দেশনা ও বিধি যথাযথভাবে অনুসরণের মাধ্যমে মহামারির প্রকোপ নিয়ন্ত্রণে রাখা হোক নতুন বছরের অন্যতম অঙ্গীকার।”

তথ্যমন্ত্রী আরও বলেছেন, “স্বাস্থ্যবিধি মেনে ও ডিজিটাল বাংলাদেশের আশীর্বাদে অনলাইনে বর্ষবরণ হোক নিজস্ব সংস্কৃতি আর আনন্দের রূপকার।”

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code