কেপটাউনের দাবানল ধ্বংস করলো ঐতিহাসিক ভবন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ  দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বিখ্যাত টেবল মাউন্টেন থেকে দাবানলের আগুন পার্শ্ববর্তী ইউনিভার্সিটি অব কেপটাউনে ছড়িয়ে পড়েছে। এতে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক একটি ভবন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শত শত শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকালে দাবানলটির উৎপত্তির অল্প সময়ের মধ্যে আগুনের শিখা চেচিল রোডসের স্মৃতিস্তম্ভের কাছে চলে আসে। রোডস ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত এক রাজনীতিবিদ ও খনি ব্যবসায়ী।

Manual8 Ad Code

আগুনে একটি রেস্তোরাঁ ধ্বংস হয়ে গিয়েছে। ইউনিভার্সিটি অব কেপটাউনের ঐতিহাসিক গ্রন্থাকার ও অন্য আরও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে চারটি হেলিকপ্টারে করে পানি ঢালা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল পার্কস কর্তৃপক্ষ জানায়, গতকাল স্থানীয় সময় সকাল নয়টায় তারা সতর্কবার্তা পান। কম আর্দ্রতা ও শুকনো ঝোপঝাড়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, শুষ্ক বাতাস থেকে এ দাবানলের উৎপত্তি। অগ্নিনির্বাপককর্মীরা মনে করছেন, আগুন নিয়ন্ত্রণ করতে অন্তত তিন দিন সময় লাগতে পারে।

Manual6 Ad Code

কেপটাউনে সমুদ্রতীরবর্তী টেবল মাউন্টেন হলো দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রসিদ্ধ স্থান। প্রতিবছর দেশি-বিদেশি অনেক পর্যটক এখানে ভিড় করে থাকেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code