করোনার টিকা প্রদানে শীর্ষ যুক্তরাষ্ট্র

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক প্রবীণ নাগরিককে অন্তত এক ডোজ করোনাভাইরাসের টিকা প্রদানের মাধ্যমে শীর্ষ তালিকায় উঠেছে যুক্তরাষ্ট্রের নাম। দেশের ১৩০ মিলিয়ন মানুষ যাদের মধ্যে রয়েছেন ১৮ বছর এবং তার বেশি বয়সের নাগরিক তারা প্রত্যেকেই টিকাকরণের আওতায় এসেছেন। কোভিডের দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়েছে গোটা বিশ্বে, তখন এই পরিসংখ্যান নিঃসন্দেহে স্বস্তি দেবে বাইডেন প্রশাসনকে।

Manual3 Ad Code

সিডিসি অর্থাৎ সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর তথ্য অনুযায়ী আমেরিকার ৮৪ মিলিয়ন প্রবীণ নাগরিককে ইতিমধ্যেই টিকা দেওয়া হয়ে গেছে, যা দেশের মোট জনসংখ্যার ৩২. ৫ শতাংশ। ভ্যাকসিনের দৌড়ে অন্যান্য দেশকে পেছনে ফেলে বেশ খানিকটা এগিয়ে রয়েছে আমেরিকা। তবে, মহামারী বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির মতে কোভিডের দ্বিতীয় ঢেউ যে হারে ছড়িয়ে পড়ছে তাতে বর্তমান পরিস্থিতিতে কিছু বলা অনিশ্চিত হয়ে পড়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে ভ্যাকসিনকে দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে জনসন অ্যান্ড জনসনের টিকা নিয়ে ৬ জন মহিলার রক্ত জমাট বাঁধার মত সমস্যা দেখা দিয়েছে।

Manual1 Ad Code

সরকারি স্বাস্থ্য বিশেষজ্ঞরা একটি প্যানেল তৈরি করেছেন। পরিস্থিতি বিচার করে প্যানেল সিদ্ধান্ত নেবে আগামী দিনে দেশে জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হবে না এটি একেবারে স্থগিত রাখা হবে। এবিসি-কে জানিয়েছেন ফাউচি। তাঁর মতে, পর্যাপ্ত সচেতনতা এবং কিছু নিয়ম নীতি পালন করতে পারলে খুব শীঘ্রই এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। সিডিসি জানিয়েছে, ১০৯ মিলিয়ন ফাইজার, ৯২ মিলিয়ন মর্ডানা এবং ৭.৯ মিলিয়ন জনসন অ্যান্ড জনসনের টিকা ব্যবহার করা হয়েছে গোটা দেশে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code