চালের দামে ভোগান্তি: নিরসনে উদ্যোগের বিকল্প নেই

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

সম্পাদকীয়:

Manual6 Ad Code

করোনা পরিস্থিতিতে ভোক্তার আয় কমলেও বেড়েছে ব্যয়। কারণ বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম চড়া। গত ১ মাসের ব্যবধানে খুচরা বাজারে বিভিন্ন ধরনের চালের দাম বেড়েছে। এর মধ্যে বেশি বেড়েছে মোটা চালের দাম। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। বস্তুত, রমজান শুরুর মাসখানেক আগে থেকেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতোমধ্যে প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম কয়েক দফা বেড়েছে। প্রথাগত সরবরাহ প্রক্রিয়া, পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অপর্যাপ্ত ও সমন্বয়হীন বাজার মনিটরিং- এসব কারণেই রমজান মাসে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়ে থাকে। এবারও একই ঘটনা ঘটেছে। গত কয়েকদিনে কোনো কোনো নিত্যপণ্যের দাম খুচরা বাজারে এতটাই বেড়েছে যে, বহু ক্রেতা বাধ্য হয়ে প্রয়োজনের চেয়ে অনেক কম পণ্য নিয়ে ঘরে ফিরেছে। এ পরিস্থিতিতে কোনো স্বার্থান্বেষী মহল যাতে বাজার অস্থিতিশীল করতে না পারে, সেজন্য কর্তৃপক্ষকে বিশেষভাবে তৎপর থাকতে হবে।

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code