আবার রাসায়নিক গুদামে আগুন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

সম্পাদকীয়:

Manual3 Ad Code

পুরান ঢাকার আরমানিটোলায় রাসায়নিকের গুদাম থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এ সম্পাদকীয় লেখা পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে; ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ আহত হয়েছেন ২১ জন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। অন্যদিকে এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।প্রশ্ন হলো, আহত-নিহতের পরিসংখ্যান, মামলা, তদন্ত কমিটি ইত্যাদি কতটা গুরুত্ব বহন করে পুরান ঢাকায় গেড়ে বসা রাসায়নিকের গুদামগুলোর ক্ষেত্রে? আশ্চর্যজনক হলেও সত্য, পুরান ঢাকার প্রায় প্রতিটি ভবনের নিচেই রয়েছে রাসায়নিকের গুদাম। ফলে ইতোপূর্বে এসব এলাকায় যেসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; তার বেশিরভাগ ক্ষেত্রেই ভূমিকা রেখেছে কেমিক্যালের গুদাম। উল্লেখ্য, ২০১০ সালের জুনে নিমতলীর অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ১২০ জন; আর ২০১৯ সালের ফেব্র“য়ারিতে চকবাজারের চুড়িহাট্টায় ৬৭ জনের প্রাণহানি ঘটেছে। চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের পর এ এলাকায় রাসায়নিকের গুদাম নিষিদ্ধ করায় স্বাভাবিকভাবেই আমাদের মন থেকে আশঙ্কার কালো মেঘ অপসারিত হয়েছিল; আমরা এই ভেবে শঙ্কামুক্ত হয়েছিলাম যে, এ এলাকায় আগুনে পোড়া ভয়ার্ত কোনো মানুষের আর্তচিৎকার আর হয়তো আমাদের শুনতে হবে না। কিন্তু বিধিবাম। আমাদের প্রত্যাশার মুখে ছাই দিয়ে পুরান ঢাকায় বহাল তবিয়তে রয়ে গেছে রাসায়নিকের গুদাম।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code