অ্যাস্ট্রাজেনেকার ৬ কোটি ডোজ টিকা বিভিন্ন দেশকে দেবে যুক্তরাষ্ট্র

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিভিন্ন দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা পাঠানো শুরু করতে যাচ্ছে।

সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, হাতে আসামাত্রই যুক্তরাষ্ট্র এসব ডোজ ছাড় করা শুরু করবে।

তিনি জানান, আসছে সপ্তাহগুলোতেই এক কোটি ডোজ রপ্তানির অনুমতি মিলতে পারে। বাকি প্রায় পাঁচ কোটি ডোজ এখন উৎপাদিত হচ্ছে; সেগুলো মে-জুনে পাঠানো হতে পারে।

অন্য দেশে রপ্তানির ক্ষেত্রেও মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলো উৎপাদিত টিকার মান পর্যালোচনা করে জানিয়ে হোয়াইট হাউসের এ মুখপাত্র বলেছেন, পাঠানোর মতো অ্যাস্ট্রাজেনেকার কোনো টিকাই এখন আমাদের হাতে নেই।

Manual2 Ad Code

কোথায় এবং কীভাবে টিকার এসব ডোজ পাঠানো হবে, তার সুনির্দিষ্ট প্রক্রিয়া নিয়েও বাইডেন প্রশাসন ভাবছে বলে জানিয়েছেন সাকি।

অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা যুক্তরাষ্ট্রে ব্যবহারের ক্ষেত্রে এখনও দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃক্ষের অনুমোদন মেলেনি।

মার্চে বাইডেন প্রশাসন জানিয়েছিল, তারা ব্রিটিশ ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার বানানো ৪০ লাখ ডোজ টিকা কানাডা ও মেক্সিকোতে পাঠাবে।

গত কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটনের ওপর নিজেদের মজুদ থেকে ভারত ও অন্যান্য দেশে টিকা পাঠানোর চাপও বাড়ছিল।

করোনাভাইরাস মহামারির সাম্প্রতিক কেন্দ্র ভারতে সংক্রমণ পরিস্থিতি দেশটির স্বাস্থ্যব্যবস্থাকে খাদের কিনারায় নিয়ে গেছে।

Manual8 Ad Code

অ্যাস্ট্রাজেনেকার এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র সরকারকে টিকা সরবরাহে তাদের যে প্রতিশ্রুতি ছিল, সে অনুযায়ী তারা টিকার ডোজ পাঠাচ্ছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code