করোনাকালে শিশু-কিশোরদের যত্ন নিতে হবে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

সম্পাদকীয়:

Manual1 Ad Code

করোনাভাইরাসের এ অতিমারির সময়ে সবারই মনের ওপর চাপ বাড়ছে। সবার মতো শিশু-কিশোররাও মানসিক চাপে রয়েছে। তাদের স্কুল-কলেজগুলো বন্ধ, পড়ালেখা-পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, সহপাঠী বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হচ্ছে না, নেই বাইরে গিয়ে খেলাধুলার সুযোগ। আবার তাদের মনেও আছে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ভয় ও মৃত্যুভীতি। অনলাইন ক্লাস আর নতুন নতুন নিয়মকানুনের সঙ্গে মানিয়ে চলাও কঠিন মনে হতে পারে।  ঘুমের রুটিন পরিবর্তন হয়ে যেতে পারে। সারারাত জেগে থাকা আর সারাদিন ঘুমানোর অভ্যাস গড়ে উঠতে পারে। এ ঘুমের সমস্যা শিশুর আবেগ আর আচরণকে পরিবর্তন করে ফেলতে পারে। শিশুর মধ্যে হঠাৎ রেগে যাওয়া বা খিটখিটে মেজাজের সমস্যা দেখা দিতে পারে। এ সময় কাছের মানুষের সঙ্গে (পরিবারের সদস্য) দূরত্ব তৈরি হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারনেট বা ইলেক্ট্রনিক গ্যাজেটে আসক্তি বেড়ে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে মাদকাসক্তিও দেখা যায়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code