ফিলিস্তিন ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে ওআইসি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual8 Ad Code

ফিলিস্তিনের জেরুজালেম ও গাজায় ইসরাইলের অব্যাহত হামলার বিষয়ে পদক্ষেপ নিতে জরুরি বৈঠক ডেকেছে ওআইসি।  বিশ্বের ৫৭টি মুসলিম দেশের প্রতিনিধিদের ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।  সৌদি আরবের উদ্যোগে জরুরি বৈঠক ডাকা হয়েছে। খবর আরব নিউজের।

Manual5 Ad Code

এদিকে ইসরাইলের হাতে নিপীড়িত ফিলিস্তিনের পাশে থাকবে বলে সরাসরি ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বৈরী আচরণ থেকে রক্ষার জন্য কঠোর অবস্থান গ্রহণেরও আহ্বান জানিয়েছে দেশটি।
শনিবার (১৫ মে) এক বিশেষ বার্তায় প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এ কথা জানিয়েছেন।

Manual4 Ad Code

মুহিউদ্দিন জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিন এবং তার দেশের জনগণের আন্দোলনকে রাজনীতি, অর্থনীতি ও নৈতিকতার দিক দিয়ে সর্বদা সমর্থন দিয়ে আসছে।

Manual6 Ad Code

তিনি জানান, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ফিলিস্তিনের জনগণের জন্য হিউম্যানিস্টিস্ট ট্রাস্ট ফান্ডের (একেএআরপি) মাধ্যমে মালয়েশিয়া গত বছর আল-আকসা মসজিদে ১০ হাজার মার্কিন ডলার (৪১,২৫০ রিঙ্গিত) সহায়তা প্রদান করা হয়েছে।  এছাড়াও গত বছরের ১০ মে জর্ডানে একটি বিশেষ চার্টার্ড বিমানের মাধ্যমে মালয়েশিয়ার সরকার এক মিলিয়ন ফেস মাস্ক, ৫০০ ফেস শিল্ড এবং ৫ লাখ রাবার গ্লাভসসহ চিকিৎসা পণ্য ফিলিস্তিনিদের কোভিড -১৯ মহামারী নিয়ন্ত্রণে সহায়তা করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code