দেশে করোনায় আরও ৩ রোগী শনাক্ত, মোট আক্রান্তের সংখ্যা ২৭

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

বাংলাদেশে করোনায় আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭ জনে।

Manual6 Ad Code

আজ রবিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

 

তিনি জানান, এই ২৭ জনের মধ্যে দুই জন মারা গেছেন। ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর বর্তমানে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।

Manual6 Ad Code

প্রসঙ্গত, চীনের উহান শহর থেকে বিশ্বময় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বিশ্বের ১৬২ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এ ভাইরাস। প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭ হাজার ২৭ জনে দাঁড়িয়েছে। সেইসঙ্গে মৃতের সংখ্যা ১৩ হাজার ৪৮ জন। প্রতিক্ষণে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code