ফ্রান্সে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

মহামারীতে রুপ নেয় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ায় উৎসব-আনন্দের মধ্য দিয়ে বৃহস্পতিবার ইউরোপের অন্যান্য দেশের মত ফ্রান্সেও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। গেল বছর ঈদের জামাত অনুষ্ঠিত না হওয়ায় এবার মসজিদগুলোতে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ভোর থেকেই যথাযত স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশি প্রবাসীরা দলে দলে আসতে থাকেন বাংলাদেশ কমিউনিটির মসজিদসহ অন্যান্য মুসলিম সম্প্রদায়ের পরিচালিত মসজিদগুলোতে। মাস্ক ও জায়নামাজ নিয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা।

Manual5 Ad Code

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে সকাল ৭টায়। সেখানে ৭টি জামাতের আয়োজন থাকলেও লোক সমাগম বেশি হওয়ায় একাধিক জামাত অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক বাংলাদেশি মুসল্লিদের পাশাপাশি নারীও শিশুরা অংশ নেয়। এ সময় মসজিদ পরিদর্শন আসেন স্থানীয় মেয়র আইজুদ্দিন তাইবি। তিনি মুসল্লি ও বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান।

Manual4 Ad Code

প্যারিসের ওভারভিলিয়ে জামে মসজিদে সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত পর্যায়ক্রমে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে নামাজ আদায় করেন বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

এ ছাড়া প্যারিসের বাহিরে তুলুজ, মার্সেই, লিল, ষ্টারবুকস প্রভৃতি বড় বড় শহরেও বাংলাদেশি মুসলমানরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উৎসব পালন করেছে ।

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code