প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনাকে লাঞ্ছিতের ঘটনায় শ্রীমঙ্গলে মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code
কমলগঞ্জ প্রতিনিধি:
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিকভাবে লাঞ্ছিত করা ও মিথ্যা মামলা দায়েরের  ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুখে কালো কাপড় বেধে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রতিবাদ করেছেন সংবাদকর্মীরা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় শ্রীমঙ্গল থানার সামনে  দাঁড়িয়ে এ প্রতিবাদ করা হয়। পরে সেখানে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক এসকে দাশ সুমন, সিলেট টুডে নিউজ পোর্টালের শ্রীমঙ্গল প্রতিনিধি হৃদয় দাশ শুভ। এসময় উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ রিয়ন, ডেইলি অবজারভার পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি রুপম আচার্য্য, সিলেট ভয়েস নিউজ পোর্টালের শ্রীমঙ্গল প্রতিনিধি সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক আল ইব্রাহিম,  দৈনিক করতোয়া পত্রিকার প্রতিনিধি নুর মোহাম্মদ সাগর, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার প্রতিনিধি শাকির আহমেদ, লতা সাহিত্য পত্রিকার সম্পাদক মো. নুরুজ্জামান, সিলেট বিডি নিউজ নিউজ পোর্টালের শ্রীমঙ্গল প্রতিনিধি রাজেশ ভৌমিক, দৈনিক দিগন্তর প্রতিকার শ্রীমঙ্গল প্রতিনিধি আলামিন, ফটো সাংবাদিক মো. শাওন চৌধুরী, আলোকচিত্রী বিজয় পিকে প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে, ঠিক সেই সময়ে সাংবাদিকের স্বাধীনতার উপর টুটি চেপে ধরছে সরকারের কর্মকর্তারা। গত কাল সোমবার রোজিনা ইসলামের উপর যে ন্যক্কার জনক হামলা সচিবালয়ে ঘটেছে তার নিব্র প্রতিবাদ জানাই আমরা। এটি মুক্ত সাংবাদিতার উপর একটি নগ্ন হস্তক্ষেপ। সচিবালয়ে যে ঘটনা ঘটেছে তা মাঠ পর্যায়ের সাংবাদিদের উপর ছড়িয়ে পড়ার আশংখা রয়েছে। আমরা ডিজিটাল নিরাপত্তা আইনসহ সাংবাদিকতার কন্ঠ রোধ করে এমন সকল কালো আইনের বিলুপ্তি চাই। রাষ্ট্রের চতুর্থস্তম্ব সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চত করতে হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code