কানাডার কাছে ২০ লাখ ভ্যাকসিন চাইলো বাংলাদেশ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ:

Manual3 Ad Code

কানাডার কাছে জরুরি ভিত্তিতে ২০ লাখ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  মঙ্গলবারবাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়েট প্রিফনটেইনের সঙ্গে এক বৈঠক তিনি এই সহায়তা চান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার হাইকমিশনারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন ড. এ কে আব্দুল মোমেন।  বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল কানাডা থেকে জরুরিভাবে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন আনার সম্ভাবনা নিয়ে। বৈঠকে ড. মোমেন হাইকমিশনারকে জানান, বাংলাদেশ সেরাম ইনস্টিটিউটের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ৩০ মিলিয়ন ডোজ সংগ্রহের চুক্তি করেছিল। তবে ভারত এখন এক কঠিন পরিস্থিতিতে রয়েছে। আর ভারত থেকে মাত্র ১০ দশমিক ২ মিলিয়ন ডোজ এসেছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code