

ডেস্ক নিউজ:
এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা ভাইরাল ভিডিও চার্লি বিট মাই ফিঙ্গার। ইউটিউবে ভিডিওটির ভিউ ৮৮ কোটি ১৩ লাখের বেশি। জনপ্রিয় এই ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা এবং একজনের কাছে বিক্রি করার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২৪ মে ভিডিওটির নিলাম অনুষ্ঠিত হবে। ১/১ এনএফটি (নন-ফানজিবল টোকেন)-এর ভিত্তিতে নিলামে ভিডিওটি বিক্রি করা হবে। যিনি মালিক হবেন তিনি ভিডিওটির প্যারোডি সংস্করণ তৈরির সুযোগ পাবেন। এতে অভিনয় করবেন মূল ভিডিওতে থাকা হ্যারি ও চার্লি।