তাওকতের পর আসছে ঘূর্ণিঝড় ‘যশ’, প্রভাব পড়বে বাংলাদেশেও

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ  ঘূর্ণিঝড় আম্ফানের বছরখানেকের মাথায় ভারতের পশ্চিমবঙ্গ ফের আরেক ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৩-২৫ মে বঙ্গোপসাগরীয় উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘যশ’।

বুধবার এ নিয়ে রাজ্যকে সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপকূলেও। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নবান্ন।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কেন্দ্রের পূর্বাভাস, চলতি সপ্তাহান্তে বঙ্গোপসাগরীয় এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ওই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

Manual3 Ad Code

ঘূর্ণিঝড়ের জেরে ২৫ মে থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছা়ড়া, কলকাতা সংলগ্ন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলার দিঘা, শঙ্করপুরের মতো সামুদ্রিক এলাকায় আছড়ে পড়তে পারে ঘুর্ণিঝড় ‘যশ’।

রাজ্যের কাছে একটি সতর্কবার্তায় কেন্দ্র জানিয়েছে, উত্তর আন্দামান সাগর-সহ বঙ্গোপসাগরের পূর্ব-মধ্য এলাকার উপরে ২২ মে একটি নিম্নচাপ ঘণীভূত হতে পারে। তার পরের ৭২ ঘণ্টায় ওই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে। সেটি পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলবর্তী এলাকার এগোতে পারে বলে সতর্কবার্তা কেন্দ্রের।

এর জেরে ২৫ মে সন্ধ্যা থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝো়ড়ো হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি এবং কোথাও বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রোববার থেকেই আন্দামান এবং তার আশপাশে বঙ্গোপসাগরীয় এলাকায় ৪৫-৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে।

Manual1 Ad Code

কোনও কোনও জায়গায় হাওয়ার গতি ঘণ্টা প্রতি ৫০-৬০ কিলোমিটার বা সর্বোচ্চ ৭০ কিলোমিটারও হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলাদেশ এবং ওড়িশা উপকূলেও।

Manual8 Ad Code

বৃষ্টিপাতসহ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে সতর্ক করেছে কেন্দ্র। যারা ইতিমধ্যে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাদের রোববারের মধ্যে ফিরে আসার পরামর্শও দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code