ভারতীয় ভ্যারিয়েন্ট রুখতে হবে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

সম্পাদকীয়: 

Manual4 Ad Code

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ওঠানামা করছে। এই সম্পাদকীয় লেখা পর্যন্ত সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। ওদিকে ভারত থেকে আসা যাত্রীদের অনেকের শরীরেই সংক্রমণ ধরা পড়েছে। এদের কারও কারও দেহে অধিক সংক্রমণশীল ভারতীয় ভ্যারিয়েন্টও শনাক্ত হয়েছে। বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পন্থায় অনেকে দেশে ফিরছেন। বৈধ উপায়ে যারা আসছেন, তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হচ্ছে। তবে অবৈধ পন্থায় যারা আসছেন, তাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ রয়েছে কি না, তা জানা যাচ্ছে না।

Manual4 Ad Code

এদিকে ঈদের আগে-পরে অসংখ্য মানুষ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে গ্রামে গিয়েছেন এবং রাজধানীতে ফিরে আসছেন। সবটা মিলিয়ে আগামী দিনগুলোয় করোনা পরিস্থিতি কী আকার ধারণ করবে, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিশেষত সীমান্ত ও সীমান্তবর্তী জেলাগুলোয় নজরদারি বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। কোনো কোনো বিশেষজ্ঞ এমনও বলছেন-সংক্রমণ, বিশেষত ভারতীয় ভ্যারিয়েন্টর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে হলে সীমান্তে রেড অ্যালার্ট জারি করা প্রয়োজন। বিশেষজ্ঞদের এ বক্তব্যের সঙ্গে আমরা সহমত পোষণ করি।

Manual7 Ad Code

ভারতীয় ভ্যারিয়েন্ট দেশটির করোনা পরিস্থিতিকে নাজুক করে তুলেছে। এই ভ্যারিয়েন্ট যদি বাংলাদেশে ছড়িয়ে পড়ে, তাহলে আমাদেরও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সন্দেহ নেই। দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে হলে প্রথমে দরকার ভারত থেকে আসা যাত্রীদের জন্য কঠোর কোয়ারেন্টিনের ব্যবস্থা করা। অভিযোগ রয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলোয় কোয়ারেন্টিন থেকে অনেকে পালিয়ে যাচ্ছেন। এই পালানোর প্রক্রিয়া বন্ধ করে নির্ধারিত সময় পর্যন্ত কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে অবশ্যই। দ্বিতীয়ত, অবৈধ পন্থায় যারা দেশে আসছেন, তাদেরও খোঁজ নিতে হবে এবং তাদের কন্টাক্ট ট্রেসিংয়ের ব্যবস্থা করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code